Search This Blog

Monday, January 16, 2017

যা পরে ঘুমাতে হবে, চিকিৎসকদের পরামর্শ

অন্তর্বাস পরেই ঘুমোতে যাওয়া উচিত



যৌন ক্ষমতা সঠিক রাখার জন্য প্রতিদিন কিছু অভ্যাস মেনে চলতে চিকিৎসকদের পরামর্শ। আর এতেই শত ব্যস্ততার মাঝেও আপনার যৌনজীবন থাকবে একেবারে ঠিকঠাক। তবে এর জন্য অবশ্য মেনে চলতে হবে কিছু নিয়ম। এর আগে বিশেষজ্ঞরা বলতেন, রাতে শোয়ার সময় নগ্ন হওয়া শুতে যাওয়া স্বাস্থ্যের ওপর খুবই ভালো। কিন্তু নতুন গবেষণা বলছে, নগ্ন হয়ে শুতে গেলে বরং যৌনাঙ্গে ইনফেকশন হওয়ার সুযোগ থাকে।



এবার চিকিৎসকদের দাবি, অন্তর্বাস পরেই ঘুমোতে যাওয়া উচিত। বিশেষ করে পুরুষেরা শোয়ার সময় ব্যবহার করুন অন্তর্বাস। ডাক্তারদের কথায় অন্ডকোষে স্পার্ম তৈরির জন্য একটি নির্দিষ্ট উষ্ণতা দরকার হয়। আর রাতে ঘুমোনোর সময় ওই উষ্ণতাই শরীর থেকে ধার নেয় অন্ডকোষ। অন্তর্বাস অন্ডকোষের মধ্যে উষ্ণতা তৈরি করে, এর ফলে বেশিমাত্রায় স্পার্ম তৈরি হতে পারে। তবে শুধুই পুরুষদের জন্যই নয়, যৌন অঙ্গের ইনফেকশন এড়াতে নারীদের ক্ষেত্রেও অন্তর্বাস পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

যে মাখন খেলে কমবে হার্টের সমস্যা

কলা দিয়েই নতুন মাখন ব্যানানা বাটার।




সাধারণত মাখনে কোলেস্টেরলের ভয়। মার্জারিনে ফ্যাটি অ্যাসিড। তবে নতুন আবিষ্কৃত এ মাখনে হৃদস্পন্দন স্বাভাবিক হবে। নিয়ন্ত্রণ করা যাবে ব্লাড প্রেশারও! ফলের জগতে তার 'পাওয়ার হাউস' পারফরম্যান্স দেখেই ভেবেছিলেন গবেষকরা। নতুন এ মাখনের মধ্যে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রনের মতো গুরুত্বপূর্ণ উপাদান। কোলেস্টেরলের ভয় তো নেইই, উল্টে কনস্টিপেশনের সমস্যা মিটিয়ে দেবে এ মাখন।

বয়স চল্লিশ পেরোলেই কোলেস্টেরলের ভয়। চিকিৎসকরা জানান, পাউরুটিতে নিয়মিতভাবে মাখনের মতো ডেয়ারি প্রোডাক্ট খেলে সম্ভাবনা বাড়ে কোলেস্টেরলের। দেখা গেছে, হৃদরোগ থেকে একাধিক সমস্যার শত্রু এক স্নেহপদার্থ। শরীরের কোষে এই ‘ফ্যাট’-ই দায়ি নানা রোগের জন্য। এই এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টরল কমানোর জন্য মাখন, রেড মিট খাওয়া কমাতে বলেন চিকিৎসকরা। সে সময় বিকল্প হিসাবে মার্জারিনের স্বাদ নিতে শুরু করেন অনেকেই। তবে দেখা যায়, হাইড্রোজেনেশন পতিতে মার্জারিন তৈরিতেও শরীরেবাসা বাঁধছে ক্ষতিকর ফ্যাট। অতিরিক্ত মার্জারিন সেবনে রক্তের ঘনত্ব বাড়ছে। স্বাভাবিকভাবেই অতিরিক্ত পাম্প করতে হচ্ছে হৃদযন্ত্রকে। সেখান থেকেই ভাবনা চিন্তা শুরু করেন ভারতের যাদবপুরের ফুড টেকনোলজি বিভাগের গবেষকরা। অবশেষে কলা দিয়েই নতুন মাখন ‘ব্যানানা বাটার’ তৈরি করে ফেলেছেন তারা।

যদি বাড়িতে কেউ বানাতে চান এই মাখন, তবে তারা যোগাযোগ করতে পারেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টেকনোলজি বিভাগে। বিভাগীয় অধ্যাপক উৎপল রায়চৌধুরি জানিয়েছেন, সহজ পদ্ধতিতে নিজেরাই উপকরণ জোগাড় করে ‘ব্যানানা বাটার’ তৈরি করা যায়। ক্ষতিকারক মাখন, মার্জারিন ছেড়ে হার্টের বন্ধু হবে এই কলার-মাখন। অধ্যাপক উৎপল রায়চৌধুরির কথায়, কলার অনেক গুণাগুণ। ভিটামিন বি৬-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই ফলে। অ্যানিমিয়ার সমস্যাও মেটাতে সক্ষম এই ফল। বাজারে কলা বাড়বাড়ন্ত হলেও বাড়ির খুদে সদস্যটি সহজে তা মুখে তুলতে চায় না। সেখান থেকেই অন্যভাবে তাকে খাওয়ার টেবিলে হাজির করার চিন্তা শুরু।

কলা দিয়ে মাখন তৈরিতে ঝক্কিও কম। গবেষণাগারে প্রথমে কলাকে ‘স্ম্যাশ’ করে পেস্ট বানিয়ে ফেলা হয়েছে। সারফেস ডেভলপমেণ্ট প্রক্রিয়ায় কলাকে এমনভাবে মসৃণ করা হয়েছে, যেখানে মুখে কোন দানা বা আঁশ কিছুই পড়বে না। এরপর ইমালসিফাই গ্রূপের রাসায়নিক মাপমতো মেশানো হয়েছে। তবে কলার একটি নিজস্ব গন্ধ আছে। গবেষকদের কথায়, এই গন্ধটাই অনেক বাচ্চা পছন্দ করে না। গন্ধ দূর করতে কলার পেস্টে মেশানো হয়েছে ডাইঅ্যাসিটাইল গ্রূপের ফ্লেভার।

Thursday, January 12, 2017

ক্যান্সার প্রতিরোধ করে পেঁয়াজ


জেনে নেওয়া যাক পেঁয়াজের উপকারিতা



প্রতিদিনের মাছ, মাংস কিংবা তরকারি রান্নার একটি অন্যতম উপাদান হলো পেঁয়াজ। খাবারের স্বাদ এনে দিতে এর কোনো জুড়ি নেই। তবে রান্নার কাজে নয়, ক্যান্সার প্রতিরোধ ও রক্ত চলাচল নিয়ন্ত্রণসহ শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে পেঁয়াজ। চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক পেঁয়াজের উপকারিতা।

যৌন ইচ্ছা বৃদ্ধি করে:‌ মানুষের যৌন ইচ্ছা বৃদ্ধি করে পেঁয়াজ। প্রতিদিন এক টেবিল চামচ পেঁয়াজ ও এক চামচ আদার রস মিশিয়ে খেয়ে নিন। দিনে তিনবার। আপনার যৌন ইচ্ছা কয়েকগুণ বৃদ্ধি পাবে।

কাশিতে উপকারী:‌ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন পরিমাণমতো পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি–কাশির সমস্যা থাকে না।

অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোধ:‌ অ্যানিমিয়া রোধে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন পেঁয়াজ খান, গুঁড় ও পানি সহযোগে। এর ফলে শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পায়। শরীরে নতুন রক্ত তৈরিতে আয়রনের গুরুত্ব অস্বীকার করা যায় না।

ক্যান্সার রোধ:‌ প্রতিদিন পেঁয়াজ খেলে ক্যান্সার রোধ করা সম্ভব। ক্যান্সার কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়। যা রোধে প্রতিদিন পেঁয়াজ খান। দেখবেন শরীরে একটা ক্যান্সার প্রতিরোধক কোষ তৈরি হয়ে যাবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ:‌ পেঁয়াজে ক্রোমিয়াম থাকে। যা ব্ল্যাড সুগার নিয়ন্ত্রণ করে। শরীরকে ঠাণ্ডা রাখে।

রক্ত চলাচল নিয়ন্ত্রণ:‌ নিয়মিত পেঁয়াজ খেলে রক্ত চলাচল ঠিকঠাক থাকে। যার ফলে হার্টের অসুখের সম্ভাবনা অনেক কমে যায়।

দাঁতের সংক্রমণ রোধ:‌ দাঁতের সংক্রমণ রোধ করতেও পেঁয়াজের জুরি মেলা ভার। ২–৩ মিনিট পেঁয়াজ চিবিয়ে খান। ফলে দাঁতে লুকিয়ে থাকা জীবাণুগুলো মরে যাবে এবং সংক্রমণের সম্ভাবনাও কমবে।

- See more at: http://www.bd-pratidin.com/health-tips/2017/01/01/196796#sthash.RFPFHrSB.dpuf

যেসব কারণে কিডনিতে পাথর হয়


কী কারণে আমাদের কিডনিতে পাথর হতে পারে।



বর্তমানে বেশিরভাগ মানুষই এখন কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক সময় একাধিকবার কিডনিতে পাথর হতে পারে। কিন্তু জানেন কি, ঠিক কী কারণে আমাদের কিডনিতে পাথর হতে পারে। আমাদের প্রতিদিনকার কিছু অভ্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে কিডনিতে পাথরের কারণ। সে কারণগুলো কী জেনে তা নিন আর সেই সঙ্গে নিজের অভ্যাস পাল্টে ফেলুন।

১। আমাদের প্রত্যেকের উচিত্ প্রত্যেকদিন খুব কম করে হলেও দেড় লিটার করে পানি পান করা। সাধারণত কিডনিতে পাথর হওয়ার প্রধাণ কারণ পানি কম খাওয়া। কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে আমাদের প্রত্যেকদিন ৩ লিটার করে পানি খাওয়া উচিত।

 ২। কিডনিতে পাথর হওয়ার আরও একটি কারণ হল নিম্ন মানের অবিশুদ্ধ পানি পান করা। যে সমস্ত মানুষ কুয়ো থেকে পানি পান করে তাদের মধ্যে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 ৩। অতিরিক্ত পরিমানে কোলা বা ওই জাতীয় পাণীয় খেলে কিডনিতে পাথরের সম্ভাবনা বেশি হয়। শুধু তাই নয়, যাদের একবার কিডনিতে পাথর হয়ে গিয়েছে, তাদের দ্বিতীয়বারও একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অম্ল বা টক জাতীয় খাবার, লবণ প্রভৃতি খাবারগুলি এড়িয়ে চলুন।

Tuesday, January 10, 2017

রক্তই জানাবে কত দিন বাঁচবেন


রক্ত বলে দেবে আয়ু, ভবিষ্যতে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা



বিজ্ঞানের সাহায্যে মানুষ অসংখ্যা রহস্যের সমাধান করতে সক্ষম হয়েছে। মৃত্যুর মতো অনিবার্য পরিণতিকে কীভাবে ঠেকানো যাবে, তা নিয়েও কাজ কম হয়নি। কিন্তু আজো তা রহস্য। এমনকি পৃথিবীতে ব্যক্তি তার শেষ নিঃশ্বাসটি কখন ফেলবেন তাও জানেন না। সম্প্রতি বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এ রহস্যের সমাধান বের করেছেন।

৫০০০ রক্তের নমুনা নিয়ে আট বছর ধরে পরীক্ষা চালিয়ে তারা এমন দাবি করেন। বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, ব্যক্তি শরীরে ২৪ ঘণ্টা যে রক্ত চলাচল করছে সেটিই বলে দেবে তার আয়ু। ভবিষ্যতে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলে দেয়া যাবে রক্ত পরীক্ষা করে।

সময় বিজ্ঞানীরা ২৬ ধরনের রক্তের বিভাগের জন্য আলাদা আলদা বায়োমেকার আবিষ্কার করেন। এই বায়োমেকারের মাধ্যমে রোগী আগে থেকেই তার সম্ভাব্য রোগ থেকে সাবধান হতে পারবে। নিয়ন্ত্রণ আনতে পারবে।



খাবারেই ব্যথা প্রতিরোধ করুন


খাবারের মাধ্যমেই ব্যথা রোধ করা সম্ভব


তীব্রতা কম আর বেশি হোক অধিকাংশ মানুষ সারা বছরই কোনো না কোনো ব্যথায় ভোগেন। কেউ চটজলদি ব্যথা কমানোর ওষুধ খেয়ে নেন, কেউ দাঁতে দাঁত চেপে নিজের সহ্যক্ষমতার পরীক্ষা নেন। তবে খাবারের মাধ্যমেই এসব ব্যথা রোধ করা সম্ভব।

জেনে নিন, কোন ব্যথায় কী খাবেন। পায়ের পেশিতে টান পড়লে কিংবা যন্ত্রণা হলে টমেটোর রস খান। মুখে ঘা হয়ে ব্যথা হলে বা গলা ব্যথা হলে খেয়ে নিন মধু। কাটা, ছেঁড়া এবং ক্ষতের ব্যথা তাড়াতাড়ি কমিয়ে ক্ষতস্থান শুকোতে চাইলে বেশি করে পানি খান।

পিঠ, কোমরের যন্ত্রণায় নিয়মিত ভুগতে থাকলে প্রতি দিন আঙুর রাখুন। পেশির যন্ত্রণায় গরম পানিতে ১০ ফোঁটা পেপারমিন্ট অয়েল দিয়ে গোসল করুন বা পুদিনা পাতা খান। হজমের সমস্যা দূর করতে আনারস খান।

পায়ের পাতার যন্ত্রণা কমাতে প্রতি গ্লাস পানির সঙ্গে এক চামচ লবণ মিশিয়ে খান। পিরিয়ডের সময় ব্যথা কমাতে নিয়মিত ওটস খান। যে কোনও ক্রনিক ব্যথার সমস্যায় প্রতিদিন হলুদ খান। নিয়মিত দই খেলে মহিলাই মেনস্ট্রুরেশনের সমস্যা দূর করা যায়।



পেট ব্যথা উপশমে খান মাছ। রোজ মাছ খেলে হজম ক্ষমতাও বাড়ে। মাথা যন্ত্রণা ও গাঁটের ব্যথায় চেরি খান। দিনে প্রতি বার খাবারের আগে আট আউন্স পানির সঙ্গে এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেলে বুকে ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। কানের ব্যথায় কষ্ট পেলে রসুন খান। দাঁতের যন্ত্রণা সামলাতে মুখে রাখুন লবঙ্গ। পেশির টান দূরে রাখতে প্রতি দিন খান কাঁচা আদা।

Saturday, January 7, 2017

পুরুষের শারীরিক সক্ষমতায় খাদ্য ও পুষ্টি


বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা ক্রমশ কমে যাচ্ছে




বর্তমান যুগে বেশিরভাগ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে তা হচ্ছে যৌন সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা ক্রমশ কমে যাচ্ছে। জেনে নেয়া যাক যৌন অক্ষমতার (Sexual Impotence) প্রথম ধাপের চিকিৎসাতে দৈনন্দিন জীবনে ব্যবহার্য কী কী সামগ্রী কাজে লাগতে পারে বা তা ব্যবহারে কী উপকার হয়।
রসুন : যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন ভালো ফল দিয়ে থাকে। রসুন কে ‘গরিবের পেনিসিলিন’ বলা হয়। কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। যৌন ইচ্ছা ফিরে আনার (Recall sexual desire) ক্ষেত্রে এর ব্যবহার কার্যকরী। কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে।

এ ছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত (Nymphomania) হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে ও রসুন খুবই কার্যকরী।

ব্যবহারের নিয়ম : প্রতিদিন দুই থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান। এতে যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে। গমের তৈরি রুটির (Bread from wheat) সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা শরীরে স্পার্ম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ স্পার্ম তৈরিতে সাহায্য করে।

পেঁয়াজ : কাম-উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে।

ব্যবহারের উপায় : সাদা পেঁয়াজ (White onion) পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেঁজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায়। একটি বিষয় মনে রাখবেন, এটি খাওয়ার আগে ঘণ্টা দুয়েক আপনার পেট খালি (Empty stomach) রাখবেন। এইভাবে প্রতিদিন খেলে স্খলন, শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতুপতন অর্থাৎ স্পারমাটোরিয়া (spermatorrhea) সমস্যার সমাধান হওয়া সম্ভব।

এ ছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়া সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে শুকিয়ে নিন। এটির নিয়মিত ব্যবহার আপনার কাম-উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে।

গাজর : ১৫০ গ্রাম গাজর কুচি এক টেবিল চামচ মধু এবং হাফ-বয়েল (অর্ধ সিদ্ধ) ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে শারীরিক এই অক্ষমতা কম হতে পারে।

কলা : আমরা প্রত্যেকেই জানি, যদি ডাক্তার থেকে দূরে থাকতে চান তাহলে প্রতিদিন একটি করে আপেল খান। যদি যৌন স্বাস্থ্যে এবং যৌন বন্ধ্যত্ব থেকে দূরে থাকতে চান, তবে প্রতিদিন কলা খান। কারণ এই ফলে ব্রমেলেইন নামে এনজাইম আছে, যা যৌন বন্ধ্যত্ব দূর করবে এবং যৌনশক্তি বাড়াবে। কলা ভিটামিন বি-এর একটি চমৎকার উৎস, যা দৈহিক শক্তি বাড়ায়।

তাই এখন আর দুশ্চিন্তা করবেন না। সমস্যার একেবারে প্রথম ধাপে আপনি বাড়িতে এ পদ্ধতিগুলো মেনে চলে দেখুন। হয়তো প্রাথমিক ধাপে এ সমস্যার সমাধান হতে পারে।


708